আমার বিয়ের পাঁচ বছর হতে চলল। কোনো বা*চ্চা কাচ্চা এলো না। খুব শখ করেই বাবা দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে ছিলেন।

আমার বিয়ের তিন বছর পর আমার দেবরের সঙ্গে ছোট বোনের বিয়ে হয়। শাশুড়িমা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা*কাচ্চা না হ‌ওয়ায় এখন উনি সব সময় আমার উপরে রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন।
বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে এলো আমি বন্ধ্যা। আমার কখনো বা*চ্চা হবেনা। আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না।
রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়িমা আমায় বললেন , আমার বড় ছেলেকে আবার বিয়ে দেবো, সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নাই।
আমি জানি আমার স্বামীও তাই চায়, তাই মেনে নিলাম। কারণ আমার আদরের ছোট বোন যে দেবরের বউ। আমি কিছু বললে যদি তার সংসার ভেঙ্গে যায়।
বিয়েটা হয়ে গেল। এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি একটা ছোটো জব করতে লাগলাম নিজের জন্য।
:::::::::☘☘☘☘
লেখা: সংগৃহীত।
পাঠে: রুম্পা বিশ্বাস।
:::::::☘☘☘☘