বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। তিনি আজ চট্টগ্রামে এয়ারফোর্সের বিমান দূর্ঘটনায় নিহত হন। তাঁর সঙ্গে থাকা আরেক পাইলট নিজেকে বাঁচাতে পেরেছেন। তথ্যসূত্র মতে - চাইলে অসীম জাওয়াদ নিজেকে বাঁচাতে পারতেন, তিনি চেয়েছেন বিমানটিকে বাঁচাতে, দেশের সম্পদ বাঁচাতে। তার এই দেশপ্রেম আমরা ভুলে যাবো, তাই টাইমলাইনে বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাখলাম।
একজন দেশপ্রেমিক বৈমানিক দেশের সম্পদ বাঁচাতে প্রান দেন। আর লুটেরা রাজনীতিক, ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে খোকলা করে দেয়। কিছু বলার নাই- স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ আপনাকে স্যালুট। আপনার মত ক্ষণজন্মা বীরদের বীরত্ব চর্চা হোক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমার ইচ্ছা আমার মেয়ে আইদাহ্ একদিন ফাইটার প্লেন চালাবে, বাংলার আকাশ রাখিব মুক্ত শপথে নিজেকে নিয়োজিত করবে।

0 মন্তব্যসমূহ