আপনার নাম কী?"


আরশাদ তার অপরিপক্ক বাংলায় বলে,


" আরশাদ ইহসান।আপনার?"


"তাবাসসুম আরা খুশবু।


" টাবাচচুম...."


" কিহ!টাবাচচুম নয় তাবাসসুম।"


" টাহ বাচ চুম আরা খুচুবু!"


" এই আপনি তো আমার নামটার ডায়রিয়া বানিয়ে দিচ্ছেন।সহজটাই বলুন খুশবু।"


" ওকে ফাইন।খুচবু।"


" প্লিজ আমার নামটা আপনি উচ্চারণ করবেন না।এভাবে আমার নামের অপমান আমি সহ্য করতে পারবো না।"


আরশাদ বিগলিত হাসলো।তার বাংলা বলাটা আর প্রেকটিস করতে হবে।আরশাদ গলা ঝেরে পুনরায় চেষ্টা করে বলে,


" খুচবু।"


" দূর বা*ল।"


" বা*ল?"


খুশবু অবাক হলো এই বিদেশি লোকটা তার নাম উচ্চারণ করতে পারছে না অথচ  বা*ল শব্দটা এত সহজে উচ্চারণ করলো!খুশবু তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলে,


" আপনি কোন দেশি?"


[গল্পের অংশবিশেষ...]


#ফ্লুজি কে নিয়ে লেখা শুরু করে দিয়েছি।আপনারা পড়বেন তো?🥺