স্ত্রীর বুকের স্তন আপনি খাবরে খেয়েছেন। তার পিঠে নখের দাগ বসিয়ে দিয়েছেন। সেখানে কেবল আপনি শুধু দেখেছেন কামুকতা। অথচ তার অন্তর্বাসের নিচে শুধু স্তন না, স্তনের নিচে চামড়ার ওপাশে একটা শুপ্ত হৃদপিন্ড থাকে। সেটার খোঁজ নেননি। তার বুকে কখনো কান পেতে শোনেননি প্রটি মিনিটে ৭২ বার স্পন্দিত করে কি বলে। আপনি শুধু দেখেছেন তাঁর উন্মুক্ত বুকে মাংসপিণ্ড। সবাই ঘুমিয়ে গেলে তার চুলের মুঠি ধরে তাকে করেছেন প্রহার। অথচ কখনো তার চুলে নাক ডুবিয়ে বলেননি, "চুলে কি শ্যাম্পুর বদলে অ্যালকোহল মাখো? এতো নেশাভরা ঘ্রাণ কেনো তোমার চুলে?"
প্রতিরাতে সঙ্গমে তাকে নিজের যৌনদাসী করে চিৎকার শুনেছেন। অথচ কখনো জানতে চাননি প্রতিমাসে পাঁচদিন পিরিয়ডের সময় সে কেমন আছে?
সে মোটা বলে তাকে "হাতির বাচ্চা" বলে গালি দিয়েছেন। তার শরীরের ভাঁজে ভাঁজে চর্বি খুঁজেছেন। অথচ কখনো বোঝেননি এই মেয়েটাই প্রতিদিন আপনার প্রতিক্ষার প্রহর গুনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আপনার জন্য তৈরি করে প্রতি রাতে।
কখনো আবিষ্কার করেননি তার শরীরে কয়টা তিল। শুধু আবিষ্কার করেছেন খেতে বসলে প্লেটে কতোগুলো চুল পড়লো। অথচ আপনি বাসা থেকে বের হওয়ার পর এ মানুষটা সারাদিন চিন্তায় থাকে। আপনি ঠিকমতো পৌঁছেছেন কিনা! সারাদিন কিছু খেয়েছেন কিনা!
আপনার পরিবারের জন্য রান্না করা থেকে শুরু করে সব করে অথচ আপনি সারাদিন পরে ক্লান্ত হয়ে এসে বলেন, "সারাদিন কি বা* করছো?"
আপনি একটু রেগে গেলেই তাকে নানান ধরনের অশ্রাব্য খারাপ গালি গালাজ করে খিস্তি দেন। সে অভিমানে বুক ভাসিয়ে যখন কান্না করে, আপনি তখন বলেন, "কানের কাছে প্যান প্যান বন্ধ করো।" অথচ তার চোখে কখনো মুগ্ধতা দেখেননি। কখনো বলেননি, "চোখে কাজল দিলে তোমায় অসম্ভব মায়াবতী লাগে।" 
আপনি সবসময় শুধু নিজের ইচ্ছা-অনিচ্ছা, নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত ছিলেন। অথচ কখনো জানতে চাননি আপনার স্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার কথা। আপনি কখনো ভাবেননি আপনি, এই সংসার সবকিছুর বাইরেও তার জীবনেও কিছু স্বপ্ন থাকতে পারে। আপনি শুধু পেরেছেন তার স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াতে। তার পায়ে শিকল পরিয়ে তাকে বেঁধে রাখতে। পুরুষের মতো যে একটা নারীরও ব্যক্তিস্বাধীনতার প্রয়োজন সেটা আপনি ভুলে গেছেন। অথচ আপনার উচিত ছিল একজন আদর্শ স্বামী হয়ে ওঠা। যে তার স্ত্রীর স্বপ্নকে কখনো গলাটিপে হত্যা করবেনা বরং তা পূরণ করার জন্য স্ত্রীর পাশে থেকে তাকে ভরসা দেবে, অনুপ্রেরণা জোগাবে।
আপনি শুধু তার পড়নের শাড়ি খুলতে শিখেছেন। অথচ কখনো নিজে শাড়ি পরিয়ে দেননি। শাড়ির কুচি ঠিক করতে গিয়ে বলেননি, "শাড়ি পড়লে তোমাকে অসম্ভব সুন্দরী লাগে।" সেক্স আর কামুকতা ছাড়াও যে একটা মানুষের আরও অনেক কিছু চাওয়ার আছে সেটা আপনি বোঝেননি। মনে রাখবেন এসব বয়স বাড়লেই ফুরিয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, এসব আজ আছে তো কাল নেই। কিন্তু প্রিয় মানুষের চোখে  আপনার জন্য যে ভালোবাসা সেটা আপনি যুগ যুগ ধরে দেখতে পারবেন। 

~ হুমায়রা আঞ্জুম ~