বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান বৈঠক করেছেন।
বুধবার, মে ৮, ২০২৪, বিকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। বেলা সোয়া ৩টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী বৈঠক চলে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ