ছেলেকে কাছে ডেকে জিগ্যেস করলাম, “তুমি কি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি আছ?”

     -“নো পাপা!”

     -“কিন্তু কেন?”

     -“কারণ আমি এখন আর ছোট নই যে, তোমার পছন্দকেই নিজের পছন্দ অনুযায়ী ঘাড়ে চাপিয়ে নিব।”

     -“ওকে, তোমার কথায় যুক্তি আছে কিন্তু আগে তো শুনবে মেয়েটি কে?”

     -“ওকে, হো ইস শি?”

     -“অর্থ মন্ত্রীর মেয়ে!”

     -“ওহ মাই গড! সেটা আগে বলবে তো পাপা, আচ্ছা আমি রাজি।”


অতঃপর আমি অর্থ মন্ত্রীর কাছে গিয়ে বললাম, “আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই।”

      -“হু দ্যা হেল আর ইউ এ্যান্ড হোয়াট‘স ডুয়িং ইউর সান?”

      -“আমার পরিচয় পরে দিচ্ছি, আগে আমার ছেলেরটা শুনুন। সে বাংলাদেশ ব্যাংকের সিইও।”

      -“সেটা আগে বলবেন তো, ওকে বিয়ে পাক্কা!”


তারপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গিয়ে বললাম, “আমার ছেলেকে আপনার ব্যাংকের সিইও হিসেবে জয়েন দিন।”

      -“নো চান্স।”

      -“আমার ছেলে, অর্থ মন্ত্রীর মেয়ের জামাই।”


     আমার কথা শুনে তাঁর ইংলিশ ডাউন খেয়ে শুদ্ধ বরিশাইল্লা ভাষা বেরিয়ে এলো, “ওরে মোর খোদা, হেইয়া একছের আগে কইবেন তো! ধইরা লন চাকরি এক্কালে হইয়া গ্যাছে...”

...

"বড়লোক্স হওয়ার নিঞ্জা টেকনিক"