কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে,
#সরলতা
কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো,
#বিশ্বাস
তিন ঘণ্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেই নি এইটা হলো,
#বোকামি
যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে,
#ক্ষমা
সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়া কে বলে,
#মন_ভাঙ্গা
কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাহিরে যাওয়া হলো,
#কনফিডেন্ট
তিন ঘণ্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে এইটা হলো,
#কাটা_ঘায়ে_নুনের_ছিটা
আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে,
#ছ্যাকা
কারেন্ট আসতে পারে এটা ভেবে তিনঘন্টা বাসায় বসে থাকা হলো,
#অপেক্ষা
তিনঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে,
#ডিপ্রেশন
মোড়ে কারেন্ট আছে, ওখানে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বেরিয়ে যাওয়া হলো,
#বিকল্প_ব্যবস্থা
মোড়ে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে একে বলে,
#প্রাক্তন_ফিরে_আসা
বাসায় যাবেন কিনা মোড়ে যাবেন এইটা চিন্তা করা হলো,
#কনফিউসন
বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে,
#প্রাক্তনকে_বিশ্বাস_করে_বাঁশ_খাওয়া
এরপর মোড়ে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো,
#প্রাক্তনকে_বিশ্বাস_না_করা

0 মন্তব্যসমূহ