ঊর্মু বকবক করছে তো করছেই।বিরক্ত হয়ে বললাম " অনেক তো কথা বললে, এবার একটু রেহাই দাও! "


কথাটা শেষ না হতেই ঊর্মু রেগে আগুন।গটগট করে চলে গেলো।সন্ধায় একটা ব্যাগ আমার দিকে ছুরে দিলো।ব্যাগটা হাতে নিয়ে বললাম 


" বাজার থেকে কি কি আনবো? "


ঊর্মু নিশ্চুপ।বললাম " কি আনবো বলবে তো? "


ও ফোরন কে'টে চলে গেলো।রান্নাঘরে গিয়ে চেঁচিয়ে বললো 


" আমার কথা তো এখন সহ্য হয় না।যা মন চায় নিয়ে আসুক।আমার কি "


ছোট্ট বউটা রেগে গেছে।ওর রাগ শান্ত করা দরকার।কাছে গেলাম।কয়েকটা টোকা সাইজের ঘুসি খেয়ে ওর কপালে চু"মু দিলাম।ব্যাস,ওর রাগ গলে জল হয়ে গেলো। যতটা সম্ভব মুখ কঠিন করে বললো


" বিয়ের আগে তো তুমি আমার কথাই শুনতে চাইতে "


মুখ ফসকে বলে ফেললাম " কথা শুনতে চেয়েছিলাম,তাই বলে ভাষণ নয় "


এরপর থেকেই বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি।বৃষ্টির জলে মাখামাখি অবস্থা।ঊর্মু বলে দিয়েছে বাড়ি ঢুকলে ঠ্যাং ভে"ঙে রেখে দিবে।


গল্প #এই_বুঝি_ফসকালো_মুখ

লেখক #জয়ন্ত_কুমার_জয়


সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।