ভিষণ মাথা ব্যথা করছে।এদিকে স্বামী অনার্গল প্যাচাল পারতেই আছে।বিরক্তি নিয়ে কিছুটা ধমক দিয়ে বললাম
" উফফ,একটু চুপ করবে? সারাক্ষণ এতো প্যাচাল পারতে পারো! "
স্বামীর হাসিহাসি মুখ চুপসে এতটুকু হয়ে গেলো।বললাম " এতো কথা শুনতে এখন ভালোলাগছে না।কেনো রোদ লাগিয়েছি এসব জিগ্যেস করার কোনো মানে আছে? রাস্তায় বের হলে রোদ তো লাগবেই "
স্বামী দুঃখী মুখ করে বললো " আমি শুধু বললাম রোদে বের হলে আঁচল মাথায় দিয়ে বের হতে।এইটুকু কথা তোমার কাছে প্যাচাল হয়ে গেলো? "
" মোটেই শুধু এটা বলোনি।আরো অনেক কিছু বলছো রোদ লাগিয়েছি কেন,গরমে আইসক্রিম খেয়েছি কেন,দুপুরে বের হইছি কেন,এখনো ওষুধ খাইনি কেনো আরো কত কি।তাছাড়া আঁচল মাথায় দিয়ে বের হতে আমার গা খিচখিচ করে,তবুও এই এক কথা বারবার বলো তুমি "
" এসব বলা আমার অন্যায়? "
" প্লিজ এখন যাও তো।আমার এখন কথা বলতে ভালোলাগছে না "
স্বামী ঘর থেকে চলে গেলো।সন্ধায় ফিরলো।মুখে কোনো কথা নেই।বললাম
" চা খাবে?"
ও না-সূচক মাথা নাড়িয়ে ঘরে গিয়ে শুয়ে পরলো
একা একাই রান্না করলাম। অন্যদিন হলে ও রান্নাঘরে টুল নিয়ে বসে বসে হাজারো গল্পগুজব করতে থাকে।আজ কিছুই বললো না,কাছেও আসলো না।
খেতে বসেও কিছু বললো না।চুপচাপ খেয়ে উঠে গেলো।ওর এমন চুপ হয়ে যাওয়া দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে।ওর চুপ থাকাটা মেনে নিতে পারছি না।
ঘরে গিয়ে দেখলাম লাইট অফ করে ও শুয়ে আছে।ওর পাশে শুয়ে বললাম " অভিমান করেছো? "
" হ্যা "
" মাথাটা খুব ধরেছিলো গো,তাই রেগে বকা দিয়ে দিছি।ভুল হয়ে গেছে, আর রাগ করে থেকো না প্লিজ "
ও কিছু বললো না।আচরণে বোঝাতে লাগলো অভিমান এখনো আছে।কিন্তু আমি ভালো মতোই বুঝেছি ওর অভিমান শেষ।আমার ছোট্ট একটা কথাতে ওর পাহাড় সমান রাগ নিমিষেই গলে যায়।
ওর গা"লে চু"মু দিয়ে বললাম " ওগো বর মহাশয়,আর বকা দিবো না।কথা বলবে না আমার সাথে? "
ও এবারেও নির্বাক।উল্টোদিকে পাশ ফিরে শুয়ে আছে।ওর শাস্তি হওয়া প্রয়োজন।এইটুকু ধমকে কথা না বলে থাকবে? কত্তবড় সাহস।বললাম
" ঠিক আছে,কথা না বললে নাই।ভালোই তো বাসোনা।ভালোবাসলে এভাবে কথা না বলে থাকতে পারতে নাকি? "
পাথর এবার নড়লো।ও বিছানায় উঠে বসে বললো " তুমিই তো বলেছো চুপ করে থাকতে "
" রেগে বলেছিলাম সেটা তো জানোই,সব বুঝেও কেনো কথা না বলে আছো? "
" বুঝি,তবুও তোমার মুখে এমন কথা সহ্য করতে পারিনা।জানি ইচ্ছে করে বলোনা,তবুও এসব বললে আমার ভালোলাগেনা "
" এখন আমাকে তো ভালো লাগবেই না "
" ইসসস,এটা কখন বললাম? "
" না বললেও বুঝে নিছি।যাও তুমি,কথা না বলেই থাকো।খবরদার কথা বলবা না আমার সাথে।আড়ি আড়ি আড়ি "
" ভালোবাসি ভালোবাসি ভালোবাসি "
সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন। এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

0 মন্তব্যসমূহ