পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাডো এবং তার স্ত্রী
, স্থপতি লেলিয়া ডেলুইজ ওয়ানিক, বিশ্বকে দেখিয়েছেন যে দৃঢ়সংকল্পবদ্ধ লোকেরা চাইলে কী ব্যাপক পার্থক্যই না সৃষ্টি করতে পারে।
তারা ১৫০০ একর বিধ্বস্ত এলাকা পুনরুদ্ধার করেছে যেটি আইমোরেস, মিনাস গেরাইসে ৫০০ টিরও বেশি প্রজাতির বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, যা সঠিক পরিস্থিতিতে পৃথিবীর পুনর্জন্মের ক্ষমতাকে স্পষ্ট করে তোলে।
এই ২০ বছরে প্রচুর গাছ বড় হয়ে বেড়ে ওঠার কারণে বন্যপ্রাণীও ফিরে এসেছে।
১৭২ প্রজাতির পাখি ফিরে এসেছে সাথে ৩৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীও আছে। বলতে গেলে সমগ্র বাস্তুতন্ত্রই নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।
এই উদাহরণ আমাদের সকলকে অনুপ্রাণিত করুক
আজ এবং সর্বদা।

0 মন্তব্যসমূহ