মায়াজম ? 

---------------

একটা মেয়ে দরকার-

ছেলে-হোমিও প্যাথি ডাক্তার ,

বয়স 35 হয়েছে পার ,

বিভিন্ন ঝামেলাই বিয়ে করা হয়নী তার ,

তার বাবা মা বলেন-তাকে নিয়ে চলেনা এ সংসার

মায়াজম-শিখতে আর ভাবতে জীবন তার ছারক্ষার,

বিয়ের জন্য পাখি ঘটককে ডাকা হয়েছে এবার,

পাখি ঘটক-বলেন স্যার কোন মায়াজমের মেয়ে পছন্দ আপনার ,

সোরা -সিফিলিটিক-নাকি সাইকোসিস নাকি টিউবার ,

আমি কিন্তু আসতে পারবনা বারবার ,

যা বলবেন- এখনই বলেন- কথা হবে পরিস্কার ।

ডাক্তার ছেলে বলে এবার- 

3 দিন সময় দেন ভেবে চিন্তে উত্তর দেব আপনার ,

ডাক্তার-3 দিন ধরে শুধু ভাবে -খাওয়া ঘুম নেই তার ।

সাইকোসিস নিলে তো-শুধু ঝাকি খাবে ,

ঘমের ভিতরেও-নড়বে আর পড়বে 

হাতে পায়ে শরীরে আঁচিল রবে ,

গায়ের ঝাজালো গন্ধে তার সাথে থাকা মুককিল হবে ।

সোরা--সে তো থাকতে পারবেনা ফ্যান ছাড়া ,

এদিকে বিদুৎতের দাম দিনে দিনে হচ্ছে লাগাম ছাড়া ।

জানি- সোরার থাকে - চর্মরোগের চুলকানি,

 মনের ভিতরে থাকে-সব নোংরা শয়তানি-

সোরা স্বার্থপর হয়-আমার জীবন করে দেবে লবণপানি ।

তাহলে- কি বলব---সিফিলিটিক-

ওরে বাবা-সারাদিন মেকাব আর ঠোটে দেবে লিবিষ্টিক ।

ওড়না ছাড়াই -করবে-চলাফেরা,

সুন্দরী না হলেও বলতে হবে-সে পৃথিবীর সেরা,

জেদী আর অহংকারী-হবে খুব ঘাড় ত্যাড়া,

আমি তো- তার কাছে হয়ে পড়ব-সামান্য বেচারা।

তাহলে বলে দেয় - - টিউবার ,

নাহ--টিউবারের তো ঠান্ডা কাশি হবে বার বার ,

আর টিউবারের পেটে সন্তান হলে অ্যাজমা হাপাঁনি হবে-আমার বাচ্চার ,

নাহ-এত ঝামেলা সহ্য হবেনা আমার ,

এভাবে- ভাবতে ভাবতে 3 দিন হয়ে গেল পার ,

পাখি ঘটক এসে হাজির ঠিক 3 দিন পর ,

কই ভাই-হোমিওপ্যাথিক ডাক্তার ,

আজকে বলেন কোন মায়াজমের মেয়ে পছন্দ আপনার ?

এবার আপনারা বলুন -কোন মায়াজমে আছে সেই  হোমিওপ্যাথিক ডাক্তার  ?