বাজারে যাওয়ার পর ছেলেটার এসছে জ্বর

  ----------------------------------------

  সে  মাকে বলেছে-বারবার ,

 ডাটা বেঁচতে যাবনা আমি আর ,

 কারণ মানুষের কথা শুনতে ভাল লাগেনা তার ,

 বেশীর ভাগ মানুষ করে তার সাথে  দুর্ব্যবহার ,

 মা-বলল শোন বাবা-

 সংসারে  আজ অনেক অভাবের থাবা ।

 সব জিনিসের দাম বেড়েছে-

 সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে ,

তুই ছাড়া তো কেউ নেই যে আমার ,

তোর বাবা বেঁচে থাকলে-এমন কথা কি বলতাম আমি আর ।

অনেক বুঝানোর পরে

ছেলে গিয়েছিল ডাটা নিয়ে বাজারে-

 বাজার থেকেই এসেই-তাকে ধরেছে জ্বরে-

বলেন তো এই অমানবিক সমাজ সংসারে-

 কি কারণে-জ্বর এসছে-তার শরীরে

 আর কোন মেডিসিন দিলে মনের কষ্ট সহ জ্বর যাবে সেরে ?